নন-লাইফ বীমা ক্যাটাগরিতে আইসিএসবি করপোরেট গভর্ন্যান্স গোল্ড অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এ পুরস্কার দিয়েছে। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হোসেন আখতার, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও শেখ আজিজুল হক এবং কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুজ্জামান সরকার ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান মো. নজিবুর রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং আইসিএসবি প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ উপস্থিত ছিলেন।