থাইল্যান্ড ও তার প্রতিবেশী দেশে দুই শতাধিক প্রকল্প বাস্তবায়ন করতে চায় সেন্ট্রাল পাটানা। এজন্য পঞ্চবার্ষিক বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে থাইল্যান্ডের শীর্ষস্থানীয় এ ডেভেলপার প্রতিষ্ঠানটি। বাণিজ্যিক স্থাপনা, আবাসন ও অন্যান্য প্রপার্টি বাজারে ১৩ হাজার ৫০০ কোটি বাথ বা ৩৮৫ কোটি ডলার বিনিয়োগ করবে সেন্ট্রাল পাটানা। ২০২৩-২৭ সালের মধ্যে এ অর্থ বিনিয়োগ হবে। থাইল্যান্ডভিত্তিক ডেভেলপার প্রতিষ্ঠানটির পরিকল্পনার মধ্যে রয়েছে থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে ৫০টি মল, ৯০টি আবাসিক এলাকা ও ৩৭টি হোটেল নির্মাণ। নিক্কেই এশিয়া
দুই শতাধিক প্রকল্প হাতে নিয়েছে থাই ডেভেলপার সেন্ট্রাল পাটানা
থাইল্যান্ড ও তার প্রতিবেশী দেশে দুই শতাধিক প্রকল্প বাস্তবায়ন করতে চায় সেন্ট্রাল পাটানা।










