স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাধীনতার জলছবি শীর্ষক চার দিনব্যাপী এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ইনডিপেনডেন্ট ফটোগ্রাফি ক্লাব (আইপিসি)। আইইউবি জার্নালিজম ক্লাব এবং ডিভিশন অব স্টুডেন্ট অ্যাক্টিভিটিজের (ডোসা) সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীটি শেষ হবে আজ। এটির উদ্বোধন করেন আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দিদার এ হোসেইন, ইএসটিসিডিটির চেয়ারম্যান স্থপতি নিলুফার জাফরুল্লাহ, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. হোসনে আরা আলী এবং উপাচার্য অধ্যাপক তানভীর হাসান।
আইইউবিতে স্বাধীনতার জলছবি শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাধীনতার জলছবি শীর্ষক চার দিনব্যাপী এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি)










