তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডকে ২০১৬ সালের ২ মে থেকে দেশের উভয় স্টক এক্সচেঞ্জের ‘‌জেড’ ক্যাটাগরিতে লেনদেনের জন্য পাঠানো হয়। নিয়ম অনুসারে, ‘‌জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরুর পরবর্তী ৪৫ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে পর্ষদ পুনর্গঠনের শর্ত দেয়া হয়েছিল। কিন্তু কোম্পানিটি এক্ষেত্রে এ-সংক্রান্ত সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে। এছাড়া তাদের বেশকিছু অনিয়ময় ও আইন লঙ্ঘন বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি কোম্পানির প্রতি বিশ্বাস ও আস্থার ঘাটতি তৈরি করেছে। এতে লোকসানে পড়ার পাশাপাশি কোম্পানির খ্যাতি নষ্ট হয়েছে। এমন পরিস্থিতিতে কোম্পানিটিতে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এতে কোম্পানির বিদ্যমান চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) এ স্বতন্ত্র পরিচালকদের ৪৫ কার্যদিবসের মধ্যে পর্ষদ পুনর্গঠনের নির্দেশ দেয়া হয়েছে। ডিএসই মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে এনবিএফআইটি।