দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। পাশাপাশি এ সময় পর্যন্ত এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইএক্স সূচকে পয়েন্ট যোগ হতে থাকে। মাঝে সূচকটি কিছুটা কমলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগের দিনের চেয়ে প্রায় ১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৬০ এবং শরিয়াহ সূচক ডিএসইএস প্রায় ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও কর্পোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৮৩টির বা ৪৮ দশমিক ৫৪ শতাংশ এবং কমেছে ১৩৩টির বা ৩৫ দশমিক ২৮ শতাংশ। এছাড়া অপরিবর্তিত রয়েছে ৬১টি বা ১৬ দশমিক ১৮ শতাংশ সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ২৮৫ কোটি ৩৫ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।










