ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জেকিউএম হাবিবুল্লাহ, এফসিএস ও মো. আলতাফ হুসাইন। ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাইয়ার আজম ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।