চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য সিটি ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) কমেছে ১২ পয়সা বা ৫ দশমিক ৫৬ শতাংশ।  প্রথমার্ধে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৬ পয়সা। ব্যাংকটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৯ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৫৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৩০ টাকা ৬৮ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ স্টক ও সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে।