বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি সম্প্রতি শেভরন বাংলাদেশ পরিচালিত বিবিয়ানা গ্যাস প্লান্ট পরিদর্শন করেছেন। শেভরন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার, করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক মুহাম্মদ ইমরুল কবির এবং বিবিয়ানা গ্যাস প্ল্যান্ট সুপারিনটেনডেন্ট কার্ল বোর্ক তাকে স্বাগত জানান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভিত্তিপ্রস্তর উন্মোচনের মাধ্যমে বিবিয়ানা অপটিমাইজেশন প্রকল্পের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, হবিগঞ্জের জেলা প্রশাসক জিলুফা সুলতানা প্রমুখ।
বিবিয়ানা গ্যাস প্লান্ট পরিদর্শন করলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি সম্প্রতি শেভরন বাংলাদেশ পরিচালিত বিবিয়ানা গ্যাস প্লান্ট পরিদর্শন করেছেন।










