চীনে ব্যবসা বিস্তৃত করার ঘোষণা দিয়েছে স্টারবাকস। ২০২৫ সালের মধ্যে দেশটিতে স্টোরের সংখ্যা নয় হাজারে উন্নীত করতে চায় মার্কিন কফি চেইনটি। এ সংখ্যা বর্তমানের চেয়ে ৫৬ শতাংশ বেশি। স্টারবাকস জানিয়েছে, এ বৃদ্ধির মানে হলো আগামী তিন বছরে প্রায় প্রতি ৯ ঘণ্টায় একটি নতুন স্টোর খোলা হবে। রয়টার্স