চলতি হিসাব
বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে পুঁজিবাজারে
তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের।
আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১
টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ৩ পয়সা।
তবে প্রথম নয় মাসে ইপিএস কমলেও চলতি ২০২১-২২
হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বেড়েছে। আলোচ্য প্রান্তিকে অ্যাডভেন্ট
ফার্মার ইপিএস হয়েছে ২৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২২ পয়সা। ৩১ মার্চ
২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২
পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের
জন্য মোট ৪ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ২ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক
লভ্যাংশ। সমাপ্ত বছরে অ্যাডভেন্ট ফার্মার ইপিএস হয়েছে ১ টাকা ২৪ পয়সা। আগের হিসাব বছরের
যেখানে আয় ছিল ১ টাকা ২৮ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩
টাকা ৫২ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৩ টাকা ৫০ পয়সা।
২০২০ হিসাব
বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে অ্যাডভেন্ট ফার্মা। আলোচ্য
সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯১ পয়সা।
৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৩ টাকা ৫০ পয়সা। আগের হিসাব বছরেও
যা একই ছিল।
৩০ জুন সমাপ্ত
২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল অ্যাডভেন্ট ফার্মা।
এর মধ্যে ২ শতাংশ নগদ ও বাকি ১০ শতাংশ স্টক লভ্যাংশ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির
ইপিএস ছিল ২ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪১ পয়সা। ৩০ জুন এনএভিপিএস
দাঁড়ায় ১৩ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৭৪ পয়সা।










