শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে সৌদি আরবের রিয়াদ মেট্রো। গণপরিবহনের ইতিহাসে যা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রকল্প। রিয়াদ সিটির রয়েল কমিশনের প্রধান নির্বাহী ফাহাদ আল রশিদ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউডব্লিউই) সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন। জার্মান নিউজ এজেন্সির (ডিপিএ) কাছে দেয়া বিবৃতিতে ফাহাদ আল রশিদ বলেন, রাজা আব্দুল আজিজ গণপরিবহন প্রকল্পের প্রথম ধাপ বছরের শুরুতেই উন্মুক্ত করে দেয়া হবে। অন্য ধাপগুলোও শেষ করা হবে অনতিবিলম্বে। সে হিসেবে প্রথম ধাপ শুরু হতে যাচ্ছে এ বছরের মার্চেই। বছর শেষ হওয়ার আগেই সমাপ্ত হবে বাকি কাজ। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় বাজেটের গণপরিবহন প্রকল্প এটি। সরকারি দাবি অনুযায়ী, ব্যয়ের পরিমাণ ২ হাজার ২৫০ কোটি ডলার। আনুমানিক ১৭৬ কিলোমিটার দীর্ঘপথে চলাচল করবে চালকবিহীন বৈদ্যুতিক ট্রেন। ৪০ ভাগ রাস্তাই থাকবে মাটির নিচে। সোমবার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে উপস্থিত ছিলেন ফাহাদ আল রশিদ। তার দাবি অনুযায়ী, শহরটিতে ৩০টির বেশি মেগা প্রজেক্ট চলমান। কিদ্দিয়া, দিরিয়াহ, গ্রিন রিয়াদ, কিং সালমান পার্ক ও মেট্রোরেল প্রকল্প তাদের মধ্যে অন্যতম। কিছু প্রকল্প এর মধ্যে নির্মাণের শেষ ধাপে রয়েছে। অ্যারাবিয়ান বিজনেস
শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে রিয়াদ মেট্রো
শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে সৌদি আরবের রিয়াদ মেট্রো। গণপরিবহনের ইতিহাসে যা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রকল্প।










