সোলার হোম সিস্টেম বাস্তবায়নসংক্রান্ত পরামর্শ সেবা দিতে ইথিওপিয়া সরকারের পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে সম্প্রতি আদ্দিস আবাবায় একটি চুক্তি স্বাক্ষর করেছে ইডকল। ইথিওপিয়া সরকারের জ্বালানি উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী ড. ইঞ্জিনিয়ার সুলতান ওয়েলে আহমেদ এবং ইডকলের অ্যাডভাইজরি সার্ভিস ইউনিটের প্রধান শিবলী মো. ফায়েজ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এডিইএলই প্রকল্পের অধীনে বিশ্বব্যাংক ইথিওপিয়া সরকারের পানি ও জ্বালানি মন্ত্রণালয়কে গ্রিড-বহির্ভূত প্রায় সাড়ে সাত লাখ সৌরবিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য ১ কোটি ডলার প্রদান করেছে। এ প্রণোদনার মাধ্যমে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বাজার সম্প্রসারণ ও উদ্ভাবন উৎসাহিত করতে ইডকল ইথিওপিয়াকে সাহায্য করবে। —বিজ্ঞপ্তি