রাজধানীর পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে বিশেষ সুবিধা পাবেন ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) কার্ডধারীরা। ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং লা মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক কনস্ট্যান্টিনোস এস গ্যাবরিয়েল সম্প্রতি এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল রিটেইল অ্যালায়েন্সের সিনিয়র ব্যবস্থাপক ফারজানা কাদের এবং লা মেরিডিয়ান ঢাকার পরিচালক (বিক্রয় ও বিপণন) জুবায়ের ফারুক চৌধুরী।