এসএমসি এন্টারপ্রাইজের এমডি পদে যোগদান করেছেন সায়েফ নাসির। এর আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, টেট্রা প্যাক এবং হাইডেলবার্গ সিমেন্টসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। এছাড়া বিভিন্ন ধরনের শিল্প খাতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। সায়েফ নাসির দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মার্কেটিং ও সেলস, জেনারেল ম্যানেজমেন্ট, পিপল ডেভেলপমেন্ট ও প্রডাক্ট ম্যানেজমেন্টে নেতৃত্ব দিয়ে আসছেন। —বিজ্ঞপ্তি
এসএমসি এন্টারপ্রাইজের নতুন এমডি সায়েফ নাসির
এসএমসি এন্টারপ্রাইজের এমডি পদে যোগদান করেছেন সায়েফ নাসির। এর আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, টেট্রা প্যাক এবং হাইডেলবার্গ সিমেন্টসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।










