সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) প্রশাসক দল নিরবচ্ছিন্ন ব্যাংকিং অপারেশন নিশ্চিতের লক্ষ্যে এজেন্ট আউটলেটের দায়িত্বে থাকা এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জুম প্লাটফর্মের মাধ্যমে গতকাল এ বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও এসআইবিএলের প্রশাসক মো. সালাহ উদ্দীন। এ সময় সহযোগী প্রশাসকদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. রাশেদুল ইসলাম, হাম্মাদা আব্দুল আতি ও ড. মোহাম্মদ বজলুল করীম এবং যুগ্ম পরিচালক রওশন আক্তার। জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন এসআইবিএলের ডিএমডি মো. নাজমুস সায়াদাত।