সমাজের অতিধনী অংশের জন্য নতুন ও বিলাসবহুল প্রমোদতরী আনতে যাচ্ছে সৌদি আরবভিত্তিক ক্রুজ সৌদি। ২০২৭ সালের মধ্যে এ প্রমোদতরীগুলো আসবে বলে আশা করছে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) মালিকানাধীন ক্রুজ সৌদি। হোটেল ব্র্যান্ড আমানের সঙ্গে মিলে ১৮৩ মিটারের একটি সুপারইয়ট আনতে যাচ্ছে তারা। ‘আমান অ্যাট সি’ নামে ওই প্রমোদতরীতে ৪৭টি সুইট থাকবে। এছাড়া থাকছে স্পা, জাপানিজ গার্ডেন ও রেস্তোরাঁ। ২০২৭ সালে প্রমোদতরীটি যাত্রা করবে বলে আশা করা হচ্ছে। অ্যারাবিয়ান বিজনেস
অতিধনীদের জন্য বিলাসবহুল প্রমোদতরী সৌদি আরবের
সমাজের অতিধনী অংশের জন্য নতুন ও বিলাসবহুল প্রমোদতরী আনতে যাচ্ছে সৌদি আরবভিত্তিক ক্রুজ সৌদি।










