আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) অনুষ্ঠিত হলো ১৪তম বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড ২০২৪। সম্প্রতি এআইইউবি ক্যাম্পাসে সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির সভাপতি, লেখক ও শিক্ষাবিদ প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল এবং কথাসাহিত্যিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান নাদিয়া আনোয়ার এবং এআইইউবির সহ-উপাচার্য ড. মো. আব্দুর রহমান। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেজবাহউদ্দিন আহমেদ, ফিজিকস অলিম্পিয়াড কমিটির সহসভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন হক, ফিজিকস অলিম্পিয়াডের কোচ অধ্যাপক ড. এম আরশাদ মোমেন এবং ফিজিকস অলিম্পিয়াডের সাধারন সম্পাদক জাহাঙ্গীর মাসুদ। —বিজ্ঞপ্তি
এআইইউবিতে ১৪তম বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড অনুষ্ঠিত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) অনুষ্ঠিত হলো ১৪তম বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড ২০২৪। সম্প্রতি এআইইউবি ক্যাম্পাসে সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা এ আয়োজনে










