বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) অধীনে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছে এনআরবি ব্যাংক পিএলসি। চুক্তির মাধ্যমে দেশব্যাপী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং নতুন ব্যবসায় উদ্যোগকে সহায়তার লক্ষ্যে একটি উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগের (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা ও এনআরবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা ও এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া প্রকল্প পরিচালক ও অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম, উপপ্রকল্প পরিচালক ও যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম এবং উপপরিচালক ও প্রকল্প সমন্বয়ক মো. আরিফুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
এসআইসিআইপির অধীনে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) অধীনে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছে এনআরবি ব্যাংক পিএলসি।










