বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) সভাপতি নির্বাচিত হয়েছেন কবির আহমেদ। নবনির্বাচিত পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। আগামী দুই বছর (২০২৩-২৫) তিনি এ সংগঠনে নেতৃত্ব দেবেন।

নির্বাচনে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন অমিয় সংকর বর্মণ। দুজন সহসভাপতি হলেন নুরুল আমিন ও খায়রুল আলম সুজন। পরিচালক হিসেবে রয়েছেন ১৫ জন। সম্প্রতি নির্বাচন পরিচালনা বোর্ড এ ফলাফল প্রকাশ করে।

এর আগে ১৪ ডিসেম্বর সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৯টি পরিচালক পদে সম্মিলিত ফোরামের পুরো প্যানেলে জয়লাভ করে। নতুন বোর্ডের অন্য পরিচালকরা হলেন আকতার কামাল চৌধুরী, নাসির আহমেদ খান, মো. খোরশেদ আলম, মো. কামরুজ্জামান ইবনে আমিন, জন এন মণ্ডল, মো. আলমগীর হোসেন, এসএম মাহবুবুর রহমান, মো. মাজাহার হোসেন, কাজী মো. মাহফুজুর রহমান, একেএম ফজলুল হক, মো. দোলন বড়ুয়া, মোহাম্মদ জহির আহমেদ সরকার, সুমন হাওলাদার, মোহাম্মদ শাহ আলম ও মো. হানিফ চৌধুরী। —বিজ্ঞপ্তি