দেশে নিজস্ব কারখানায় উন্নত প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রিক ফ্যান বা বৈদ্যুতিক পাখা তৈরি করছে বাংলাদেশের ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন। ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন ফ্যানের গুণগতমান ভালো হওয়ায় দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রফতানি হচ্ছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসে ভারতের পশ্চিমবঙ্গে ৫০ লাখ টাকার ফ্যান রফতানি করেছে ওয়ালটন। এর মধ্য দিয়ে ভারতের বাজারে আরেকটি মাইলফলক অর্জন করেছে ওয়ালটন।
ওয়ালটন ফ্যানের গ্লোবাল বিজনেস অপারেশন বিভাগের প্রধান আব্দুল লতিফ বলেন, ‘২০২২ সাল থেকে পশ্চিমবঙ্গে ফ্যান রফতানি করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় চলতি মাসে সেখানে মোট ৫০ লাখ টাকার ফ্যান রফতানি করা হয়। রফতানীকৃত ফ্যানের মধ্যে রয়েছে স্ট্যান্ড ফ্যান, টেবিল ফ্যান ও টর্নেডো ফ্যান। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, মালদহ, শিলিগুড়ি, বারাসাত, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানীয় ডিলাররা এসব ফ্যান নিয়েছে ওয়ালটন থেকে।’
ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) সোহেল রানা বলেন, ‘ভারত সম্ভাবনাময় বিশাল বাজার। দেশটিতে প্রতি বছরই ওয়ালটন ফ্যানের চাহিদা ও রফতানি বাড়ছে। এর অন্যতম প্রধান কারণ ওয়ালটন ফ্যানের উচ্চ গুণগতমান, লেটেস্ট প্রযুক্তির ব্যবহার, ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়, টেকসই ও দীর্ঘস্থায়িত্ব।’
ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড ম্যানেজার জাকিবুর রহমান সেজান বলেন, ‘দেশের চাহিদা মিটিয়ে বিশ্বব্যাপী শতাধিক বিজনেস পার্টনারের মাধ্যমে নিজস্ব কারখানায় তৈরি পণ্য রফতানি করছে ওয়ালটন। নিজস্ব ব্যবস্থাপনায় গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ফ্যান ম্যানুফ্যাকচারিং প্লান্টে মাসিক চার লাখ ইউনিট ফ্যান উৎপাদন সক্ষমতা রয়েছে। বর্তমানে মোট ১২ ক্যাটাগরির শতাধিক মডেলের ফ্যান উৎপাদন করছে ওয়ালটন। -বিজ্ঞপ্তি










