এ উপলক্ষে সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মেটলাইফ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জীবন বীমা প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের লক্ষ্য হচ্ছে ব্যক্তি ও পরিবারকে আরো স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করা। পাশাপাশি নিরাপদ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সময়োপযোগী পদক্ষেপ নেয়ার বিষয়ে সচেতনতা বাড়ানো।
চুক্তির আওতায় মুশফিকুর রহিম আর্থিক সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করবেন। পাশাপাশি তিনি মেটলাইফ বাংলাদেশের বিভিন্ন বীমা পরিকল্পনা ও ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপের ডিজিটাল সেবা সম্পর্কে গ্রাহকদের অবগত করবেন। এছাড়া বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিজের সাফল্যের পেছনে থাকা শৃঙ্খলা, ফিটনেস রুটিন ও স্বাস্থ্যকর জীবনযাপনের অভিজ্ঞতাও তুলে ধরবেন এ ক্রিকেটার।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে শুধু আর্থিক পরিকল্পনাই যথেষ্ট নয়, স্বাস্থ্যকর জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ। এ বিষয়ে মানুষকে উৎসাহিত করতে একসঙ্গে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও মুশফিকুর রহিম।









