দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক পদে তিনজন প্রার্থীর সংক্ষিপ্ত তালিকা তৈরি করে গত সোমবার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে পাঠিয়েছিল এক্সচেঞ্জটি। এদের মধ্যে ড. এটিএম তারিকুজ্জামানকে গতকাল কমিশনের সভায় ডিএসইর এমডি হিসেবে নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে।
ডিএসইর চেয়ারম্যানের কাছে পাঠানো বিএসইসির সহকারি পরিচালক মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এক্সচেঞ্জটির এমডি নিয়োগ অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে ডিএসইর পর্ষদের পাঠানো সুপারিশ বিবেচনায় নিয়ে কমিশন ড. এটিএম তারিকুজ্জামানকে এমডি এক্সচেঞ্জটির এমডি হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদন করেছে।
প্রসঙ্গত, ড. এটিএম তারিকুজ্জামান বর্তমানে বিএসইসির নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।










