অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) উদ্যোগে ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিংবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ১০ দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন ও সেশন পরিচালনা করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবীর। কর্মশালায় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আমিনুল হক, মহাব্যবস্থাপক (আইডি) শাহীনূর সুলতানা, মহাব্যবস্থাপক (বরিশাল সার্কেল) মো. সামিউল হুদা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবিটিআইয়ের পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিম। কর্মশালায় অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার ৩৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।