জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন বছরের সেরা সিইওর স্বীকৃতি পেয়েছেন। সম্প্রতি মালদ্বীপে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট কর্তৃপক্ষ সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩ অনুষ্ঠানে কাজিম উদ্দিনকে এ স্বীকৃতি দেয়। দক্ষ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে নভেল করোনাভাইরাস মহামারীর মধ্যে ব্যবসায়িক সাফল্য অর্জন ও পরবর্তী সময়ে সাফল্যের ধারা বজায় রেখে সব সূচকে কোম্পানিকে এগিয়ে নেয়াসহ বিভিন্ন অবদানের জন্য তাকে এ স্বীকৃতি দেয়া হয়।
বেস্ট সিইওর স্বীকৃতি পেলেন ন্যাশনাল লাইফের কাজিম উদ্দিন
জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন বছরের সেরা সিইওর স্বীকৃতি পেয়েছেন।









