পরিপূর্ণ ব্যাংকিং সেবার লক্ষ্যে ১২০০ উপশাখার মাইলফলক অর্জন করল আইএফআইসি ব্যাংক। সম্প্রতি বায়তুল মোকাররম মার্কেট উপশাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ উপশাখা উদ্বোধনের মধ্য দিয়ে এ মাইলফলক অর্জন করেছে প্রতিষ্ঠানটি। প্রসঙ্গত, দেশব্যাপী ১৪০০ শাখা-উপশাখা নিয়ে বর্তমানে সর্ববৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক স্থাপনের গৌরব অর্জন করেছে আইএফআইসি ব্যাংক। দেশের আনাচকানাচে ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আর্থিক পরিষেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক ২০১৯ সালের ২৩ জুন উপশাখা স্থাপন কার্যক্রম ‘প্রতিবেশী ব্যাংকিং’ শুরু করে এবং এরই মধ্যে এর আওতায় দেশব্যাপী ১২০০ উপশাখা স্থাপনের অনন্য কৃতিত্ব অর্জন করেছে।
১২০০ উপশাখার মাইলফলক অর্জন করল আইএফআইসি ব্যাংক
পরিপূর্ণ ব্যাংকিং সেবার লক্ষ্যে ১২০০ উপশাখার মাইলফলক অর্জন করল আইএফআইসি ব্যাংক। সম্প্রতি বায়তুল মোকাররম মার্কেট উপশাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী










