এ অংশীদারত্বের আওতায় ব্যাংকটির গ্রাহকরা প্রোটন গাড়ি ক্রয়ে পাবেন বিশেষ ছাড়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে প্রাইম ব্যাংক।

রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষর করে। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং র‌্যানকন কারসের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও হেড অব কনজিউমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং র‌্যানকন কারসের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মাশনুর চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক তার গ্রাহকদের লাইফস্টাইলভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।