২০২৪ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১২২ কোটি ইউরো বা ১৩০ কোটি ডলার আয় করেছে সেমিকন্ডাক্টর কোম্পানি এএসএমএল। পাশাপাশি ৩৬০ কোটি ইউরোর নতুন ক্রয়াদেশ পাওয়ার আশা প্রকাশ করছে নেদারল্যান্ডসের কোম্পানিটি। তথ্যমতে, এএসএমএলের নিট আয় ২০২৩ সালের শেষ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) ২০৫ কোটি ইউরোর তুলনায় কমেছে। আয়ের পাশাপাশি বিক্রিও কমেছে কোম্পানিটির। গত বছরের চতুর্থ প্রান্তিকে বিক্রির পরিমাণ ছিল ৭২৪ কোটি ইউরো। চলতি বছরের প্রথম প্রান্তিকে তা কমে দাঁড়িয়েছে ৫২৯ কোটি ইউরোয়। খবর ও ছবি: রয়টার্স
প্রথম প্রান্তিকে ১৩০ কোটি ডলার আয় করেছে এএসএমএল
২০২৪ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১২২ কোটি ইউরো বা ১৩০ কোটি ডলার আয় করেছে সেমিকন্ডাক্টর কোম্পানি এএসএমএল।










