সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে কৃষি ঋণ বিভাগ-২-এর সঙ্গে এ-সংক্রান্ত একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। এ সময় সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

চুক্তির আওতায় সিটিজেনস ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত কৃষি উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে সাশ্রয়ী সুদহারে ঋণ সুবিধা নিতে পারবেন। এর ফলে কৃষি উদ্যোক্তা ও গ্রামীণভিত্তিক প্রতিষ্ঠানগুলোর জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে ব্যাংকটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটিজেনস ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আবদুল লতিফ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমআর অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান বিজয় চন্দ্র দাস এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানাসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অর্থায়ন সুবিধা কৃষি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। একই সঙ্গে কৃষি খাতের টেকসই প্রবৃদ্ধি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।