ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অন্তর্বর্তী সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এ দুইদিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকায় দেশের ব্যাংক-বীমাসহ সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সরকারি ছুটি।
একই সঙ্গে দেশের পুঁজিবাজারেও টানা চারদিন লেনদেন বন্ধ থাকবে। বন্ধ শেষে ১৫ ফেব্রুয়ারি থেকে পুঁজিবাজারে আগের নিয়মে লেনদেন চলবে।










