চীনের গ্রেট ওয়াল থেকে মিসরের পিরামিড, পেরুর মাচু পিচু থেকে ভারতের তাজমহল। সমুদ্রপথে পৃথিবী ভ্রমণ। সময় লাগবে তিন বছর। আয়োজক লাইফ অ্যাট সি ক্রুজ। ভ্রমণের শিরোনাম ‘‌রাউন্ড-দ্য-ওয়ার্ল্ড ক্রুজ’। ১ নভেম্বর যাত্রা শুরুর কথা ছিল। আয়োজকরা জানান, সমুদ্রযাত্রাটি বাতিল করা হয়েছে। মূল কোম্পানি মিরে ক্রুজেস জানায়, প্রায় ৫ কোটি ডলারের জাহাজ খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব না। কারণ অর্থনৈতিক মন্দার কারণে মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছেন। দ্য নিউইয়র্ক টাইমস