মিয়ানমার ফিশারি প্রডাক্টস প্রসেসরস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এমপিইএ) নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) নেতারা। গতকাল বিএফএফইএর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় দুই সংগঠনের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএফএফইএ প্রেসিডেন্ট মুহাম্মদ শাহজাহান চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. তারিকুল ইসলাম জহীর, ভাইস প্রেসিডেন্ট শেখ কামরুল আলম, দোদুল কুমার দত্ত, ডিরেক্টর মো. জালাল উদ্দিন, এমপিইএর পক্ষে অং নায়ং (মো. হাফিজ), মিয়ানমারের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ অন্যরা। —বিজ্ঞপ্তি