ইউনাইটেড হসপিটালে ‘ইউনাইটেড সেন্টার ফর গ্যাস্ট্রোলিভার, বিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সায়েন্সেস’ উদ্বোধন করা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি এটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের ম্যাক্স হেলথকেয়ার গ্রুপের ম্যাক্স সেন্টার অব লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেসের চেয়ারম্যান ও চিফ লিভার ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডা. সুভাষ গুপ্ত।

এ সেন্টারে গ্যাস্ট্রোইনটেস্টিনাল, লিভার বিলিয়ারি এবং প্যানক্রিয়াটিক জটিলতার চিকিৎসা দেয়া হবে। এখানে রোগীরা গ্যাস্ট্রোএন্টেরোলজি এবং হেপাটোলজি বিষয়ক অত্যাধুনিক সেবাগুলো কম খরচে গ্রহণ করতে পারবেন। 

বাংলাদেশে প্রথমবারের মতো ইউনাইটেড হসপিটাল নিয়ে এসেছে একটি পৃথক লিভার গ্যাস্ট্রোইনটেস্টিনাল আইসিইউ; ট্রান্সপ্লান্ট আইসিইউ (আইসোলেশন কেবিন); সার্জিক্যাল আইসিইউ এবং এইচডিইউ সেবা কেন্দ্র। নিজেদের বিশেষজ্ঞ নিয়ে সাজানো একটি নিবেদিত দল এ অত্যাধুনিকভাবে লিভার, বিলিয়ারি, পিত্তথলি এবং প্যানক্রিয়াটিক সার্জারি পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে। মাল্টিডিসিপ্লিনারি এ দলে আছে এইচপিবি সার্জন, অ্যানেস্থেসিওলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, ট্রান্সপ্লান্ট হেপাটোলজিস্ট, ইন্টারভেনশনাল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট, অনকোলজিস্ট, ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট, নার্স, রেসপারেটরি থেরাপিস্ট, ইন্টেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, ফিজিওথেরাপিস্ট ও টেকনিশিয়ান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড সেন্টার ফর গ্যাস্ট্রোলিভার, বিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সায়েন্সেসের চিফ কনসালট্যান্ট ডা. হাশিম রাব্বি, বিএসএমএমইউর হেপাটোবিলিয়ারি ও প্যানক্রিয়াটিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মহসীন চৌধুরীসহ আরো অনেকে।