পুঁজিবাজারে তালিকাভুক্ত বেমেয়াদি গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ফান্ডটির ইউনিটহোল্ডারদের জন্য ১ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় এ লভ্যাংশের অনুমোদনও দেয়া হয়েছে। ২০২২-২৩ হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৪ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ৭২ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে গত ৩০ জুন শেষে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ১৬ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১০ টাকা ৭৯ পয়সায়। সর্বশেষ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ নির্ধারণসংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর।
গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেমেয়াদি গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক।










