সোনারগাঁও ইউনিভার্সিটির স্প্রিং-২০২৪ সেশনের শিক্ষাসফর ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সুবর্ণগ্রাম রিসোর্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির চেয়ারম্যান, জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ আড়াইহাজারের এমপি আলহাজ নজরুল ইসলাম বাবু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম, সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান, ট্রেজারার অধ্যাপক ড. একরামুল ইসলাম ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য লায়ন মো. শামীম মাহাবুব ভূইয়া।