শারজাহর আবাসন খাতে ২০২২ সালে ২ হাজার ৪০০ দিরহাম বা ৬৬০ কোটি ডলারের কেনাকাটা হয়েছে। আমিরাতটির রিয়াল এস্টেট রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নাগরিকদের হাতে অর্থ লেনদেন হয়েছে ১ হাজার ৬২০ কোটি দিরহাম। জিসিসিভুক্ত অন্য দেশগুলোর নাগরিকদের বিনিয়োগ ছিল ১৪০ কোটি দিরহাম। আরব দেশগুলোর নাগরিকদের বিনিয়োগ হয়েছে ৪২০ কোটি দিরহাম এবং অন্য দেশের নাগরিকদের বিনিয়োগ ছিল ২২০ কোটি দিরহাম। গত বছর আবাসন খাতে ৭ হাজার ২৬৭টি কেনাকাটা হয়েছে। এর মধ্যে আবাসিক স্থাপনা (বাড়ি ও অ্যাপার্টমেন্ট) কেনাকাটা ছিল ৫ হাজার ৩৭৩, যা মোট কেনাকাটার ৭৩ দশমিক ৯ শতাংশ। ২০২২ সালে মোট ৮৫ দেশের বিনিয়োগকারী আবাসন খাতে কেনাকাটা করেছেন। ২০২১ সালে এ সংখ্যা ছিল যেখানে ৭৭। গত বছর আবাসন খাতে বিনিয়োগকারী ১৭ হাজার ৯৩১ জনের মধ্যে ১২ হাজার ৯৪৮ জন ছিল জিসিসিভুক্ত দেশগুলোর নাগরিক। অন্যান্য দেশের নাগরিক ছিল ৩ হাজার ৭২৫ জন। অ্যারাবিয়ান বিজনেস
শারজাহর আবাসন খাতে ৬৬০ কোটি ডলারের কেনাকাটা
শারজাহর আবাসন খাতে ২০২২ সালে ২ হাজার ৪০০ দিরহাম বা ৬৬০ কোটি ডলারের কেনাকাটা হয়েছে।










