ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) চলতি বছর গম উৎপাদন ২ দশমিক ৭ শতাংশ বাড়ার পূর্বাভাস মিলেছে। উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ১২ কোটি ৮৯ লাখ টনে। খাদ্যশস্য বাণিজ্য সংস্থা কোচেরাল সম্প্রতি এ পূর্বাভাস দিয়েছে।

সংস্থাটি জানায়, এ বছর দেশটিতে ২ কোটি ২২ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে গম আবাদ হতে পারে। গত বছরের চেয়ে আবাদ ১ দশমিক ৯ শতাংশ বাড়তে পারে। প্রতি হেক্টরে উৎপাদন হতে পারে ৫৭ লাখ ৯০ হাজার টন।

এদিকে ইউরোপীয় কমিশন জানায়, ২০২২-২৩ মৌসুমের এখন পর্যন্ত ইইউ ১ কোটি ৬৭ লাখ ৭০ হাজার টন গম রফতানি করেছে। ২০২১-২২ মৌসুমের একই সময় রফতানি হয়েছিল ১ কোটি ৬১ লাখ ৩০ হাজার টন। এছাড়া চলতি মৌসুমের এখন পর্যন্ত ইইউ বার্লি রফতানি করেছে ২৯ লাখ ৩০ হাজার টন, যা আগের মৌসুমে ছিল ৪৯ লাখ ৮০ হাজার টন। একইভাবে চলতি মৌসুমে ভুট্টা রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৫১ লাখ ২০ হাজার টনে, যা আগের মৌসুমে একই সময়ে ছিল ৭৮ লাখ ৯০ হাজার টন।