ইসলামী ব্যাংক বাংলাদেশের চট্টগ্রাম সাউথ জোনের আওতাধীন কক্সবাজার জেলার সব শাখা-উপশাখা, খাতুনগঞ্জ করপোরেট শাখা ও বান্দরবানের লামা শাখার কর্মকর্তাদের সম্মেলন গতকাল কক্সবাজারের হোটেল সি-পার্ল রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন এএমডি মুহাম্মদ কায়সার আলী ও জেকিউএম হাবিবুল্লাহ এবং ডিএমডি মুহাম্মদ শাব্বির ও মিফতাহ উদ্দীন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মিয়া মো. বরকত উল্লাহ এতে সভাপতিত্ব করেন।
ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশের চট্টগ্রাম সাউথ জোনের আওতাধীন কক্সবাজার জেলার সব শাখা-উপশাখা, খাতুনগঞ্জ করপোরেট শাখা ও বান্দরবানের লামা শাখার কর্মকর্তাদের সম্মেলন গতকাল কক্সবাজারের হোটেল সি-পার্ল রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।










