বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নগদ ও র‌্যাবিটহোল নিয়ে এসেছে বিশেষ অফার। নগদের গ্রাহকরা ৬০ টাকা পেমেন্ট করে র‌্যাবিটহোলে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ উপভোগ করতে পারবেন। এ উপলক্ষে নগদ লিমিটেড ও র‌্যাবিটহোল সম্প্রতি নগদের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক ও র‌্যাবিটহোলের কনটেন্ট ম্যাটার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম রফিক উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় নগদ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ ও হেড অব বিজনেস সেলস মোহাম্মদ মাহবুব সোবহান উপস্থিত ছিলেন।

অফারের আগে র‌্যাবিটহোলের প্যাকটির মাসিক মূল্য ছিল ৯৯ টাকা। বিশ্বকাপের সব ম্যাচ দেখতে হলে গ্রাহকদের খরচ করতে হতো ১৯৮ টাকা। নগদ ও র‌্যাবিটহোলের এ চুক্তির ফলে এখন মাত্র ৬০ টাকায় নগদ গ্রাহকেরা অফারটি উপভোগ করতে পারবেন এবং বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পারবেন। আগামী ২০ নভেম্বর পর্যন্ত অফারটি কার্যকর থাকবে।