স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষ থেকে গতকাল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। ব্যাংকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন ও মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় এএমডি মুহাম্মদ কায়সার আলী এবং ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন নির্বাহী ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।