জেপি মরগানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমি ডাইমনকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান পদের কোনো প্রস্তাব দেয়া হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছিল, ডাইমনকে পদটির জন্য প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি সত্য নয় বলে দাবি করেন। পরবর্তী সময়ে জেপি মরগানের মুখপাত্র ট্রিশ ওয়েক্সলারও ট্রাম্পের বক্তব্যকে সমর্থন করেন। ডাইমন এক বিবৃতিতে স্পষ্ট জানান, তাকে এমন কোনো পদের প্রস্তাব দেয়া হয়নি। খবর ও ছবি রয়টার্স
জেমি ডাইমনকে ফেডপ্রধান পদের প্রস্তাব দেননি ট্রাম্প
জেপি মরগানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমি ডাইমনকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান পদের কোনো প্রস্তাব দেয়া হয়নি।










