আগামী মাসে বিশ্বজুড়ে গাড়ি উৎপাদনের পরিকল্পনা আবারো কমিয়েছে টয়োটা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জুনের উৎপাদন পরিকল্পনা কমাল জাপানি গাড়ি নির্মাতা এ প্রতিষ্ঠান। চিপ ঘাটতি এবং চীনে কভিডজনিত লকডাউনের ঘটনায় বৈশ্বিক সরবরাহ চেইনে সংকটের কারণে প্রতিষ্ঠানটি এ পদক্ষেপ নিয়েছে। আগামী মাসে টয়োটা ৫০ হাজার ইউনিট কমিয়ে প্রায় আট লাখ গাড়ি উৎপাদনের পরিকল্পনা করছে। —রয়টার্স