চিত্র শিল্পে অনবদ্য ভূমিকা, বিশেষ করে চিত্রাঙ্কনে শিশুদের আগ্রহ তৈরি ও তাদের সৃজনশীল মনোবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৩ পেয়েছেন বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী শিশু চিত্রাঙ্কন বিশেষজ্ঞ অধ্যাপক মোস্তাফিজুল হক। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে কলকাতায় রথীন্দ্র মঞ্চে ‘ভারত-বাংলাদেশ মৈত্রী আয়োজিত পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মন্ত্রী শ্রীমতি রেখা গোস্বামী এই অ্যাওয়ার্ড তার হাতে তুলে দেন। 

এ সময় মোস্তাফিজুল হক এই উদ্যোগটির প্রশংসা করে একে দুই বাংলার শিল্প-সংস্কৃতির অটুট সেতুবন্ধন উল্লেখ করেন।এছাড়াও তিনি আয়োজক ‘ভারত-বাংলাদেশ মৈত্রী সোসাইটি ও এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটকে ধন্যবাদ জানান। 

তিনি বলেন, দিনশেষে রংপেনসিল হাতে শিশুদের আর্ট শেখানোর মাধ্যমেই প্রকৃত সৃষ্টির আনন্দ খুঁজে পাই আমি। এ স্বীকৃতি আমার মেধা ও কাজকে আরো শাণিত করবে।

অধ্যাপক মোস্তাফিজুল হক বাংলাদেশের বিশিষ্ট শিশু চিত্রাঙ্কন বিশেষজ্ঞ। বরেণ্য এ শিল্পী ১৯৭৫ থেকে প্রায় অর্ধশতক ধরে বাংলাদেশের কোমলমতি শিশুদের সৃজনশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। —বিজ্ঞপ্তি