চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে (বিজিসিসি) সম্প্রতি দুদিনব্যাপী ‘ইবিএল ৩২তম বিজিসিসি অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিজিসিসি প্রেসিডেন্ট মেজর জেনারেল এমডি মাইনুর রহমান এসইউপি, এডব্লিওসি , পিএসসি এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। প্রায় ১৬২ নারী ও পুরুষ গলফার টুর্নামেন্টে বিভিন্ন গ্রুপে অংশ নেন। এর আগে গত শুক্রবার বিজিসিসি অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করেন বিজিসিসির ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম এবং ইস্টার্ন ব্যাংকের পরিচালক মোফাখখারুল ইসলাম খসরু ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন। বিজিসিসি ও ইবিএলের অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। - বিজ্ঞপ্তি
চট্টগ্রামে ইবিএল বিজিসিসি শৌখিন গলফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে (বিজিসিসি) সম্প্রতি দুদিনব্যাপী ‘ইবিএল ৩২তম বিজিসিসি অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিজিসিসি প্রেসিডেন্ট মেজর জেনারেল এমডি মাইনুর রহমান এসইউপি, এডব্লিওসি , পিএসসি এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার।










