রিইন্স্যুরেন্স কোম্পানি সুইস রের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আন্দ্রেয়াস বার্জার। তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করা আগের সিইও ক্রিশ্চিয়ান মুমেনথালারের স্থলাভিষিক্ত হচ্ছেন। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জুলাইয়ে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। আন্দ্রেয়াস বার্জার এর আগে সুইস রের করপোরেট সলিউশন বিভাগে দায়িত্ব পালন করেছেন। ২০২২ অর্থবছরে চ্যালেঞ্জিং সময় পার করে ২০২৩ সালে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সুইস রে। এতে গত বছর কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৫৮০ শতাংশ। কোম্পানির মুনাফা ও ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখতে বার্জারকে প্রধান নির্বাহীর দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছে সুইস রে কর্তৃপক্ষ। খবর রয়টার্স
সুইস রের নতুন সিইও আন্দ্রেয়াস বার্জার
রিইন্স্যুরেন্স কোম্পানি সুইস রের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আন্দ্রেয়াস বার্জার। তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করা আগের সিইও ক্রিশ্চিয়ান মুমেনথালারের স্থলাভিষিক্ত










