বীমা দাবি পরিশোধে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে ‘সম্মাননা পুরস্কার’ দিয়েছে। সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপারসন আদিবা রহমান, এসিআইআই (ইউকে)। উল্লেখ্য, বেসরকারি খাতের প্রথম প্রজন্মের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ডেল্টা লাইফ শুরু থেকে এ পর্যন্ত ৮ হাজার ৯০০ কোটি টাকার বেশি এবং ২০২৩ সালে ৮৫২ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। —বিজ্ঞপ্তি
সম্মাননা পুরস্কার পেল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
বীমা দাবি পরিশোধে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে ‘সম্মাননা পুরস্কার’ দিয়েছে। সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক










