মার্কিন কোম্পানি বোনাফাইড হেলথকে ৪২ কোটি ৫০ লাখ ডলারে অধিগ্রহণ করেছে জাপানি ওষুধ প্রস্তুতকারক ওটসুকা ফার্মাসিউটিক্যালস। স্বত্বাধিকারী ওটসুকা হোল্ডিংস গতকাল এ ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য নারীদের স্বাস্থ্য খাদ্যপণ্যের পোর্টফোলিওকে আরো বৈচিত্র্যময় করা। ২০১৭ সালে বোনাফাইড হেলথ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি স্বাস্থ্যের পরিপূরক ছাড়াও ত্বক ও চুলের যত্নের পণ্য বিক্রি করে। নিক্কেই এশিয়া