বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স মুনাফা করেছে ২৩০ কোটি ডলার। ২০২৩ সালে একই সময়ের তুলনায় এ প্রান্তিকের আয় বেড়েছে ১৫ শতাংশ। এর পেছনে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধের পদক্ষেপ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। গত প্রান্তিকে নতুন ৯৩ লাখসহ নেটফ্লিক্সের মোট গ্রাহক দাঁড়িয়েছে ২৭ কোটি। এসব তথ্যের সঙ্গে নেটফ্লিক্স জানিয়েছে, আগামী বছর থেকে গ্রাহক সংখ্যা জানাবে না। অনেকেই বলছেন, গ্রাহকের পরিমাণ না জানানোর সিদ্ধান্ত নেটফ্লিক্সের প্রবৃদ্ধি কমার ইঙ্গিত দিচ্ছে। কেননা এরই মধ্যে ফেসবুক, এক্সের মতো প্রযুক্তি জায়ান্টদের সক্রিয় ব্যবহারকারী কমতে শুরু করেছে। খবর বিবিসি
পাসওয়ার্ড শেয়ারিং বন্ধের পর নেটফ্লিক্সের মুনাফা বেড়েছে
বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স মুনাফা করেছে ২৩০ কোটি ডলার। ২০২৩ সালে একই সময়ের তুলনায় এ প্রান্তিকের আয় বেড়েছে ১৫ শতাংশ। এর পেছনে পাসওয়ার্ড শেয়ারিং










