তার এ নিয়োগ সোমবার থেকে কার্যকর হয়েছে। ইবিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে আনিস আহমেদ ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এরও আগে তিনি ইবিএলের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
আনিস আহমেদ সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক শিল্পগোষ্ঠী এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও গ্রুপ সিইও। ২৬টি দেশে কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানটির রয়েছে শীর্ষস্থানীয় ফাস্ট ফ্যাশন, ই-কমার্স, অটোমোটিভ ও ইলেকট্রনিকস ব্র্যান্ডের সাপ্লাই চেইন সলিউশন; প্রাইভেট কনটেইনার টার্মিনাল; গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের ডিস্ট্রিবিউটরশিপ; লজিস্টিকস, খাদ্য ও পানীয়ের রিটেইল ব্যবসা এবং আর্থিক সেবা খাত। এছাড়া যাত্রীবাহী ও কার্গো সেবা দিতে চলতি বছর যৌথ উদ্যোগে একটি এয়ারলাইনস চালুর পরিকল্পনা রয়েছে এমজিএইচ গ্রুপের।
আনিস আহমেদ বুটস্ট্র্যাপ স্টার্টআপ ‘ওভাই’ (রাইড-শেয়ারিং প্লাটফর্ম); প্রযুক্তিনির্ভর বীমা প্লাটফর্ম ওয়াদা ডট ইন্স্যুর এবং আবাসন অ্যাগ্রিগেশন প্লাটফর্ম ‘যাত্রা’র প্রতিষ্ঠাতা। গত এক দশক ধরে তিনি বাংলাদেশে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগকে সক্রিয়ভাবে সহায়তা করে আসছেন।










