পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপির সঙ্গে সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করেছেন লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের সিইও মোহাম্মদ ইকবাল চৌধুরী। এ সময় কোম্পানিটির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূঁইয়া এবং হোলসিম গ্রুপের এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের হেড অব জিওসাইকেল মৌমিতা চক্রবর্তীসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাতের সময় বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করে লাফার্জহোলসিম।