২০২৩-২০২৪ সালে রোজারিও শস্য এক্সচেঞ্জের পূর্বাভাস অনুযায়ী আর্জেন্টিনায় সয়াবিন ও ভুট্টা উৎপাদন বাড়ার ইঙ্গিত দেয়া হয়েছে। আর্জেন্টিনার কৃষি খাতে আসন্ন বছরটি একটি উল্লেখযোগ্য উত্থান দেখা দেবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক বৃষ্টিপাত দেশটিতে দীর্ঘমেয়াদি খরা থেকে স্বস্তি এনেছে। পূর্বাভাসটিতে পরামর্শ দেয়া হয় আগামীতে সয়াবিন উৎপাদন ৪ কোটি ৮০ লাখ টনে পৌঁছাবে, যা গত বছরে উৎপাদিত ২০ মিলিয়ন টন থেকে বেশি। একই সঙ্গে ভুট্টা রফতানি গত বছরের ৩ কোটি ৪০ লাখ টন থেকে বেড়ে ৫ কোটি ৬০ লাখ টন হবে বলে আশা করা হচ্ছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন।
বিশ্বের বৃহত্তম সয়া খাদ্যের রফতানিকারক হিসেবে আর্জেন্টিনার উৎপাদন সম্প্রসারণে প্রধান ভূমিকা রাখবে। দেশটি সয়াবিন চাষের জন্য নিবেদিত অঞ্চলটিতে ৬ শতাংশ সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছে, যার মধ্যে ১ কোটি ৭০ লাখ হেক্টর অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন কৃষি বিভাগের বৈদেশিক কৃষি পরিষেবা (এফএএস) আর্জেন্টিনার জন্য একটি সমৃদ্ধ গম মৌসুমের প্রত্যাশা করছে।
২০২৩-২৪ সালে গমের ফসল উৎপাদন উল্লেখযোগ্যভাবে ৪১ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে, যা আগের বছরের ১ কোটি ২ লাখ টনের তুলনায় ১ কোটি ৭০ লাখ টনে উন্নীত হবে। অন্যদিকে রফতানি ৪ কোটি ৬০ লাখ টন থেকে ১২ কোটি টনে তিন গুণ হবে বলে আশা করা হচ্ছে।
আর্জেন্টিনার কৃষি উৎপাদনের এ উত্থান বিশেষত সময়োপযোগী কারণ অস্ট্রেলিয়ার মতো অন্যান্য প্রধান গম উৎপাদনকারী দেশগুলো চলতি বছরের জন্য ফলন হ্রাসের মুখোমুখি হয়েছে। কৃষ্ণ সাগরে শস্য উদ্যোগ থেকে রাশিয়ার প্রস্থান ইউক্রেনীয় গমের চালান কমাবে বলে আশা করা হচ্ছে, যা বিশ্বব্যাপী শস্য বাজারে আর্জেন্টিনার ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকাকে আরো বাড়িয়ে তুলবে।










